Sunday, April 16, 2006

কহিল গৌড়িয় সাধু প্রহর ধরিয়া

যতই সুষম হতে চাই
কুঁচকির টানে পরিধি ঢেউটিন ;
কৌপিনের নীচে -
কেলভিন ক্লাইনের গূঢ় রসায়ন,
ফসফরাস আয়নের মকরক্রান্তি;
অথাৎ উপ-আঞ্চলিক সমাবেশে
হেজিমনিক ক্রাইসিস ।

একপিস কাঁচামরিচ খাই কচ কচ করে ;
জ্বরের উপর ভালো রোচে, তেতে ওঠে চাঁদি

এজলাসে হুটোপুটি বাদির তমাক
গৌড়িয় সাধু গোনে বিবর্তন আদি

Monday, February 20, 2006

নিহিলিস্ট

পীরানহা মাছের পেট থেকে পালটি খেয়ে বেলাভূমির বিক্ষত ইঁদুর নিদ্রাতাড়িত স্বরে ম্যাওম্যাও করে ওঠে; কয়েকটা কাঁকড়া এবং বিছা স্বতন্ত্র অবস্থান থেকে শুধু নিরাসক্ত ফিসফিস : ''তুমি চুপ করো তোমাকে অন্যলোকের মত লাগছে কেননা ইঁদুর কখনও ম্যাও করেনা ; যদিও খুঁড়েছিলে অর্গানিক পরিখা রাক্ষুসে ডুওডেনামের বাঁকে; কিলবিল মাছেরছানা, ব্যাঙ পরিবার, আধাজ্যান্ত কাঁকড়া এবং বিছে, বালিশের নীচে ভেজা জলকুমারী আর নাম না জানা অচ্ছুৎ মিছিলের ভিড়ে তুমি নিতান্তই এক সুড়সুড়িপ্রবন খোঁচাদার ঘটনা বিন্দু! সুতরাং অপাপবিদ্ধ হ্যামবার্গার থেকে গন্ডারের দীর্ঘশ্বাস ভেসে এলেও তা শুধুই সাময়িক সমাসক্ত নাগরের অদক্ষ শৃঙ্গার ! '' বেলাভূমিতে ভাঁটা পড়ে, দুপেয়ে নাগরীর কোলাহল, কাঁকড়া এবং বিছা আকড়ে ধরে মরে স্বতন্ত্র খোলস; আর একটা বেকুব পীরানহার মাংশাসী স্মৃতিতে দীর্ঘশ্বাস ফেলে ইঁদুরের নিরাসক্ত ঘের প্রেসে - চালের গুদামে -