তরমুজ প্রপঞ্চযথা পাহাড়িয়া রানওয়ে
Monday, July 27, 2015
ঊটপাখির ডায়রি
তরমুজ প্রপঞ্চযথা পাহাড়িয়া রানওয়ে
Friday, July 13, 2012
মন্বন্তর
খানিক দেরি-
মাতনফেরি পার করছে
ধার ধারছে খাস্তা ছেড়ি
চুক্তিমতন মুক্তিগাঁথা
সার করছে ছিদ্রকাঁথা
ফোঁড়াইমার্গ ফুটোস্কোপে
মাতালভাষ্য ভদ্রমাথা
মাছের চোখে মসলাবিহীন
স্বস্তিবোধক খিস্তি মরছে
ঝুমবাদলে ধুম আকালে
Sunday, February 12, 2012
জেনেসিস ৮১-৮৩
Friday, December 31, 2010
প্রেতপদাবলী
বিক্ষিপ্ত মন্বন্তরে
ভুট্টাভাজা মজাদুপুরের
বাঁজাকথাকলি
পবীত্র ধোঁয়াশায় অসরল প্রতিসরাঙ্ক
টায় টায় মিলিয়ে ঝিমিয়ে পড়েছিলো
অতিকায় চেলোজনিত কূটিল সরলতায়;
প্রায়
মৃতজনোচিত
ইত:স্তত
অতিকায় থেরিয়াম
সহাস্যে প্রপঞ্চান্তর হলে
অনির্ধারিত ঠিকুজি জুড়ে
বিযুক্তিবিস্মৃতনৃত্য
নিয়মিত পাতকের রক্তাভ পরিখায়
টিপ্পনিমূলক টিকা টুকে রাখে
মৃতচিকাদের
সুশীলস্বস্তিখেকো
মস্তিসম্ভবমজমাকারিকার ভুরভুরিতড়িকায় -
Friday, December 03, 2010
বারবিকিউ
প্রতিপাদ স্থানে
বেশ কয়েক দশক অথবা কয়েক বছর
অথবা মেরেকেটে এই কিছুদিন
তবে কাজটা পেণ্ডিং আছে এটা ঘটনা
আপাতত
রটনার কথা ভুলে
একটি সঠিক বারবিকিউ'র দিকেই মন দেওয়া যাক:
সবার আগে চাই আমিষ
তার সাথে এক্টুসখানি নিরামিষ
আর ঘড়াখানেক দুষ্টুপানি
যাতে পরিকল্পিত প্রতিবেশে
জাগামতো পাণিগ্রহণ
সসংশয় পজেশানে ইজি থাকতে পারে
আর লাড়তে পারে পরিস্থিতি মোতাবেক তাকে কিংবা কাকে
অর্থাৎ খণ্ড-ত'র তলায় কায়দা করে ঝাঁকাতেই বিজনেসক্লাস উড়ুক্কু কার্পেট
ভারিক্কি রাসপর্বের অনুপ্রাসে হাঁসফাঁস করে উঠবার তওফিক
তছরুফনিরপেক্ষ মকসুদসাহেবের মঞ্জিলের কার্ণিশে
তিল তিল
তেঁতে থাকে
আযাযিল বিভঙ্গ ভালো পেয়ে
Saturday, July 24, 2010
জেনেসিস ৭৬-৮০
৭৬.
সমার্থ সামর্থ্যটুকু রুকুতে জমানত রেখে খিয়ানতপ্রাজ্ঞ জুনিয়র যাজ্ঞবল্ক শল্কসুবাসমত্ত সোমত্থ ছাম্মাকছাল্লোকে মাল্যদান স্থগিত রাখে লোকায়ত সরাইখানার চিৎকাইৎ-বৈষম্য যুঝে
৭৭.
গণ্ডদেশ থেকে বগলের ভৌগোলিক এবং দার্শনিক দূরত্ব অসমান, সুতরাং কান টেনে খুলি এলেও মাথার আসা না আসা পৃথক প্রপঞ্চ; অসতর্ক চোথায় পার পেয়ে যাওয়া বৈঠকি ভোঁতা-রুস্তম হাঁউমাঁউ কেঁদে ওঠে হোলিকাউ ঝালভূনা চেখে চেখে
৭৮.
রৌদ্র ঝিলমিল কিলবিল দৃশ্যত: পরিচিত গুড়োপোকাদের উড়ু উড়ু বসন্তের পয়মন্ত মেলালিনঋদ্ধ ত্বকে; চোখের মা'কে খুব করে ভালোবাসি সবদিক ও.কে. দেখার তওফিক কেবলা জেনে
৭৯.
সকারনঋজুসমন্বিতা ফলত: অকারণ বৈধব্যের ডিগবাজীপ্রবণ ঘনজ্যামিতির প্রতীতি সসতর্ক পুঁতে রাখে যতিচিহ্নের কোয়ান্টাম মোচড়ে
৮০.
এইভাবে বিরতিহীন লাড়ালাড়ি প্রচলিত ডেকচিকে ব্রতচারী হেঁচকি ছাপিয়ে ননস্টিকি বাঁচিয়ে রাখে ফলিত ভৌত রসায়নজ্ঞাপক কোন ব্যাপক অভিসন্দর্ভের মুফতে পাওয়া রুদালি'র তান-বিস্তার-মীড়ে
Wednesday, March 24, 2010
কোপারে কবি কোপা!!!
ঠিক কাকে কবিতা বলে আর কাকে বলে ধুনফুন, এই ধাঁধা থেকে বের হতে গেলেই পরবর্তী ভুলভুলাইয়াতে ভুদাই হয়ে ঘুরি। বইতে যা লেখে সেগুলি মাথায় ঢোকে না। মাথায় যা ঢোকে তার অনেক কুকি আগে থেকেই ধূসরবস্তুতে গেঁথে ছিল। সুতরাং হালের কবিতাকলহ মগজে বলকে উঠে কান উপচে কাঁধে পড়তে আঁউ করে উঠি। শেষ পর্যন্ত কাব্যবীক্ষা ছাড়া সব কিছুই বুঝতে পাই একদেড় কেলাস...
ধরা যাক
পল্টি খেতেই
খাতা থেকে খেরোগুলি মুছে যাচ্ছে
পাঁঠাবলি'র মনোপলি
হেজিমনি ষাষ্টাঙ্গ বিস্মৃত হয়ে।
ক্ষয়ে যাচ্ছে তাজা লাকড়ি
ফুলদমে শিখণ্ডি কেরোসিনে
ভূতপূর্ব
মাগীবাজ
বর্ষীয়ান ষাঁড়
সন্মুখে ডাচ চারণভূমির মহিলা-গরু।
অত:পর
প্রপঞ্চগুচ্ছের প্যারাডাইম মান্দারগাছে উঠিলে
অন্দর কি বাত
প্যারালালবারের
ভার্চুয়াল পরিধি থেকে
আঁখ মারিতে থাকে অনিয়মিত বিরতিতে।
পৈতে প্যাচানো স্ট্রোক
তিনপুরুষ পিছিয়ে
খাস্তা নাচিয়ে ছিলো লাট্টু।
সুতরাং
বার দুটি'র
সামন্তরাল-ভেক রেখে দিতে
আড়াআড়ি
অধুনাহত তক্তা
কাড়াকাড়ি করে
ম্যাড়ম্যাড়ে বাস্তবে
কার্নিশ চড়ে
রসেবশে।
Wednesday, March 03, 2010
জেনেসিস ৭৫
Wednesday, February 24, 2010
জেনেসিস ৭১-৭৪
৭১.
সীরাতুল মুস্তাকীমের সোয়াপোনে বিন্দুতে ফুললেন্থ মুযিযা: মেরেকেটে পুঁজি যা জমেছে তাঁর পুরোটাই ডাঁসা মাই চিনে সনাতন দুর্দিনে প্রশান্ত ডাইভ দেয় ক্ষিরিগুর্দার ঝোলে
৭২.
এইভাবে ভ্যাজরভ্যাজর করতে ভালো না লাগার কোন কারণ না থাকার পরিণতি বিস্মৃত হয় হঠযোগাবনত চলমান ছোঁক ছোঁক শোকবিশুখের মহাভোগ চেটেপুটে
৭৩.
কোপনলগ্ন বাড়িবয়ে এসে ফিরে যাবার দিন ফুরালে অনপেক্ষ কুড়ালের কানায় ব্রেক নেওয়া বিরল সরিসৃপ খুব হিসাব করে চোখ মেরে নিরুদ্দেশ উড়ে যায় জুড়ে থাকার অর্গানিক ব্লাসফেমী ঘৃণা করে
৭৪.
চেনাজানা চিনেজোঁকেরা গড়পড়তা ছ্যাঙ্গার মতো পঁচাত্তর শতাংশ ছাড় দেবার বাজে গল্প কইলজায় বেঁধে পৈতার অবশিষ্টাংশ বিশুদ্ধ গাবের লাট্টুর নিরবচ্ছিন্ন ঝিম্ টিমটিমে মেণ্ঠেলের আঁচ বাঁচিয়ে রাখে
Wednesday, December 30, 2009
জেনেসিস ৬৮-৭০
ঘুম ভুলেছিলাম নিঝুম নিশিথে জেগে থেকে। তারপর জুলহাসের ডাকে চোখ খুল্লাম। খুলে দেখি লুসনিটা পন্ত জায়গামতো ঝুলছে। শুধু জুলহাসকে আর পাওয়া গেলো না। কিঞ্চিৎ জুলহাসপনা দেখা গেলো সহাস্য পলাতক পেলিক্যানের ঠোঁটে ...
৬৯.
এইসব বলে কোন লাভ নাই। ঠিক কোনসব বলে লাভ আছে সেটা আপাতত অস্পষ্ট হলেও একদিন্নাএকদিন স্পষ্ট হবে এরকম হরিহর মজমার চৌষট্টি ঘাটে একশত আঠাইশ বাড়ি স্পষ্টত: কোন কোন হাড়ি ফাটালো তার ডিজিটাল তালিকা রাখতে চুড়ান্ত উস্টা খেলো নেপথ্যের বর্তমান স্পিকার। তিনি কলাটলা খাননা। শুধু প্রতিপক্ষকে ডলা দিতে ভালোবাসেন। ফলত: আমরা ডলাডলিকে ভার্চুয়াল পোলভোল্টের ঘোল খাওয়াতে ভালোবাসি।
৭০.
বুড়ো আঙ্গুলের নখগুলি আকারে বড়ো হয়। ব্রন্টোসোরাসের গালে ব্রণ না হবার কারণ না জেনেও অমনিভোরাস রসজোঁক কোকশাস্ত্রকে মধ্যমা দেখিয়ে প্লবগ শীর্ষাসনে আটকে থাকে
Tuesday, December 01, 2009
লোকায়ত
দুর্মুখ ইনিংসে
হারানো সিসমোগ্রাফ
সপাপবিদ্ধ
আড়াআড়ি তাড়িপ্রবণ
ভূমিরেখা
ঠেকা দিয়ে রাখে
নৈশ বীক্ষণের
কাটাছক-খোপান্তরে
সরে সরে গেলে
স্বরগ্রামকলহ,
প্রদাহপ্রসন্ন-
তন্ন তন্ন তুড়িয়ানন্দ
সহাস্য বিলিয়ে দেয়
৪৯ ক্যারাট বাজুবন্দ;
নক্সীকাঁথার পলিমিক্স
থেমে থেমে
জমে থেকে
আলগোছে এঁকে রাখে
ঝাড়পোঁছটুকিটাকি,
বাদবাকি
হাঁকাহাঁকি
সনির্বন্ধ কৌটায় এঁটে থাকে
হরে মুরারে,
ক্ষারে এসিডে ক্ষারকে -
হবিষ্যি-তবারক মাখামাখি।
দিশি টেনে
ঋষির চেতনে মজে
গোমাংসভাবনা-
অতিদ্রুত
বতিচেল্লি উবে যায়,
বেঁচে থাকে
ভাঁপে তাপে
প্রসন্ন নল্লি-
Monday, November 02, 2009
জেনেসিস ৬৩-৬৭
৬৩.
দ্রুত নড়বড়ে দিদৃক্ষা আবক্ষ ঝরঝরে পরকাল ভালোবেসে আরো ঘেঁষে ঘোরচাল টেঁসে যায় মাল বুঝে টকঝাল ঝুলে দেখা সারঙ্গদোলাচল
৬৫.
কাৎ হতে হতে শীর্ষাসনকোণে রণ-পা-প্রতিফলন ঝুলনমায়ার হায়া প্রণিপাত করে ছায়াসম্পাত লেপ্টে থাকে নওরোজ-মনোটোন
৬৬.
সরাসরি দেখা যেতে পারে যতদূর স্বস্তিকর বিভ্রমে নিয়মিত ট্যানজেন্ট কন্টেন্ট নিরপেক্ষ কন্টেক্সট অনুসরণ করেই একশো পয়তাল্লিশ ডিগ্রী কাৎ ভেটকী দেয়
৬৭.
শেষ পর্যন্ত তলানি শেষের তল ছাড়া আর যা যা পাওয়া গেলো সবই ত্রিমাত্রিক প্যারানয়েডের ছক লুঙ্গী হাঁটুতে তুলে অতিদ্রুত শোকসঙ্গীত ভাজতে থাকে
Friday, July 17, 2009
জেনেসিস ৫৯-৬২
সপ্রশংস অনুর্ধ্ব-দানবিক পানাহার পরিপাক সাপেক্ষে পাতিকাক ব্যাজার বসে থাকে পরবর্তী উপচংক্রমণদুষ্ট আপাত:ত্যাজ্যদের সমাবেশ খুঁটে নিজস্ব একতলীয় লেখচিত্রে সপ্রতিভ গমনাগমন টাল সামলাতে
৬০.
ছত্রাকাক্রান্ত গমের রসে দমেবসা পোড়া সিদ্ধ বরাহগণ্ডাংশ খাদ্যনালীতে ঠেলে দিতে হাইপারবোলিক আবর্তে প্রচলিত ঢেকুরের স্বস্তি জেগে ওঠে পেটে আর দুই কূলে সানন্দ-পম্পাই ভুলে থেকে
৬১.
সরাসরি আড়াআড়ি বেঞ্চিগুলি ডিঙ্গাতে ডিঙ্গাতে হার্ডলরেসের অতিপ্রাথমিক অনুশীলন ঝিলিমিলিঝিলনের উপ-মনোহর রসজ্ঞ সমাবর্তনকল্পে যতিচিহ্নরহিত আহ্নিকে টৈটুম্বুর বদনা এগোয় ফাঁকতালে কিছু অনিশ্চিত সওয়াবের ফিকিরে
৬২.
প্রথমকোপে খুলি সরিয়ে মজকভূনার নির্যাস রাতারাতি পরোটাভর্তি টুকরিতে হাত ঠেলে দেয় নিয়মিত অপরিমানদর্শী রবাহুত ফুঁচকি প্রতিবেশে
Sunday, July 05, 2009
জেনেসিস ৫৬-৫৮
ততোধিক রসাধারধারণক্ষম ধারাবাহিক রঙ্গনটীদের ধীরলয় খেমটায় খোলের পুরিতে আঙ্গুল ধরে এলে জ্বলে ওঠে অপ্রকৃত স্ফুলিঙ্গ নামাবলীর পশম বাঁচিয়ে পাঁঠাবলীর বর্ধিত জেয়াফত আঁচিয়ে অসরল ঢেঁকুর-নির্যাসে রঙ্গালয় গান্ধা করে
৫৭.
অফহোয়াইট বিকালের গলায় আঙ্গুলের ক্রমবর্ধমান চাপে তারায় টিউন হতে থাকে দিগন্ত পাগড়ীতে হাতুড়ির ঘাত সমানুপাতে তর্জনী গ্রাস করে নিতে থাকে দিনান্তের সবটুকু সেমিঅরগাজম চুকিয়ে চুড়ান্ত অন্ধকার নিশ্চিত করতে
৫৮.
অর্থাৎ অর্থাপত্তিবিঘ্নিত রুচিকর ননস্টিকি ডেকচির চারপাশে বাতাসখেকো সুরক্ষাচক্রের পরিধিতে হিতাহিতজ্ঞানযুক্ত প্লবগ সমীকরণের অসম্পূর্ণ বিন্দুরেখার দীর্ঘশ্বাস অজানা রাশির চালিয়াতিতে অসংরক্ষণ নিশ্চিত করে হলুদ হলুদ ডানা মেলে উবে যায় লোকালয় থেকে রাসায়নিক ভাগাড়ে
Monday, June 29, 2009
জেনেসিস ৫৩-৫৫
অমিতাভ স্বয়ম্বরসমাবেশ ব্রতচারী হালনসিহতনামার পৃষ্টাজুড়ে ট্র্যাক্টর চালিয়ে আপদকালীন মুসিবতপুরাণাবৃত্তির পাদদেশে বরাহসঙ্গম প্রত্যক্ষক্রমে অপ্রত্যক্ষ প্রতিবেশে কায়ক্লেশে নির্নিমেষ টিকে থাকে শোলটাকির উপাদেয় ভূনাভাজা ভালোবেসে অথবা কাটাছোলাতাজা মেষপোহানো আঁচে ভষ্মরূপ হেসে
৫৪.
সরাসরি হিজিবিজির থেকে চ্যাগানো মতিভ্রম উপাদেয় বলে যাবতীয় মাপজোখলাঠিকাঠি আঁটিবেঁধে সানন্দসমাধিতে যায় ষাষ্টাঙ্গে সকাম মাই দিতে থাকা মোলায়েম শায়কশয্যা ভালো পেয়ে
৫৫.
আপতিত কেন্দ্রবিমুখী ভেংচিসমূহের কোয়ান্টাম মোচড়ের একান্তর বৃত্তস্থিতকোণ রোলিঙ স্টোন থামাতে পিঠ পেতে দিলে চিল থু থু করে কান ফেলে দিয়ে উড়ে যায় একাকী বিষন্ন ভিন্ন ভেড়ুয়ার তালিখালি ভালোবেসে
Sunday, June 28, 2009
গিট্টু
তাই স্লিভলেস পড়ে
অহরহ মগজের বকলেস
খুলে দিতে,
চালে ঘি’তে মিলে
দমবন্ধ পড়ে থাকা
শেষ হয় পোলাওয়ের খাই খাই গন্ধে,
কাবাব রেজালা খতমের পর
বেঁচে থাকা সবেধন শ্রেণীশত্রু
মিত্রপক্ষে নিরন্তর হাই ফাইভ করে যায়
লড়ে যায় তথাস্তু প্রাণায়াম ভালোবেসে
সাইকেডেলিক রেশে
জাগতিক জানালার বাড়িঘর
সরাসর
নিয়মিত মেরামতি
যতিচিহ্নে বহমান কালাজ্বর
ডরপুক ঝাড়ফুঁকে লাভক্ষতি
হালখাতা উদ্ধত স্লিভলেসে
খুলি নেড়ে অবিরাম
বকলেস খোলাখোলি
চোলিটানা দু:শাসন মারফতি
নিবেদন চেখে দেখে,
দেখে শেখে
শিখে শিখে আরো বেশী
সবিনয় বখে যায়
চেখে চেখে শিখে নেয়
দমদার ধূমালী -
দালি’র গোঁফে মারে
রোপওয়ের অবশেষ প্রান্ত
ক্ষতক্লান্ত
নাগরিক গিট্টু
Tuesday, March 17, 2009
জেনেসিস ৫১-৫২
৫১.
প্যারালালবারে প্রজাপতিপারাপারার্বতনপ্রজ্ঞায় কাঁটাকম্পাস যতিশ্বাসাবনত ঘুঁপচিতে ঘড়া ঘড়া উপচে পড়া পপকর্ণ টুকে শুঁকে শুঁকে আবরণ আপতিত ডেগচি হেঁচকিনিরোধঅবকাশে সকরুণ বেনু যথেচ্ছ প্যাঁ পোঁ সহকারে হালেবেহালে ক্ষ্যাপা মজমায় হেঁচকি তোলে ঘোলে কয়েক কিস্তি ফিরতি কোরাসের নিয়মিত হাহাকার অনুরোধে
৫২.
প্রাথমিক খাবলার ঠিকুজি ইজি হয়ে খানিক সুজির হালুয়ার স্মৃতি উস্কে দিতে থাকে বাঁকে বাঁকে টাকডুমাডুম হালুমহালুম বিত্তিবেসাদ মালুম হবার নাকাকাড়া আড়াআড়ি রকমারি জলসায় হতবম্ব ভেড়ুয়ার তালি-খালি প্রমাদে টালি এঁকে এঁকে মদনটেকবিভ্রমে ছৈলছাবিলা যতিচিহ্ননির্ণায়ক অনুযোগে
Thursday, September 25, 2008
ঘরবাড়ি ভালা না আমার
কাঁথায় মোড়া কথাকলি
বলির মঞ্চে উদার পাঁঠা
কয়েক কাঠা মুদ্দোফরাস
ক্ষুব্ধ ক্ষতে রাসলীলার
খেলামকুচি-
সূচি ধরে উল্টে গেলাম
উল্টে যাচ্ছি
উল্টে যাচ্ছি
পাচ্ছি কথার ডবল কাঁথা
গাঁথার কবল রগড়ে চলে
বিগড়ে যাওয়া ডেগচিগুলি
ফুচকি মারে সঠিক ফাজিল
হাবিল কাবিল টাস্কিহত
ভেঙচি কাটা শাকের আঁটি
লেঙচে চলা মহব্বতের
ধুম্রকাঠি বস্তুগত স্বাস্থ্য মাপে
দাঁতকপাটি
সুনিশ্চিত
শকট চেপে
মুজরো লেপে চক্ষু ঢাকে
কুটিল বাঁকে ক্ষণিক ছায়ায়
ডুবসাঁতারী বণিকপ্রবর;
সাবরমতী চটকভাঙায়
সম্যাৎকারে কাঁঠালডাঙায়
চিৎপ্রকর্ষ কাচ্চিকথা
নেংটি ওড়ায় ডান্ডামাথে
ক্ষুদ্রপিনিক বিঘৎ খানেক
পোলভোল্টের শর্তা পেরোয়
২.
খানিক ডানেবামে সরে যাওয়া সুস্বাস্থের পরাকাষ্ঠা বুনো শুয়োর অনিশ্চিতযাত্রায় মন দিতে থাকলে বারবিকিউ পল্টিগুলি খচ্ করে গেঁথে যায় গেঁথে থাকে নিয়মিত হাড়িফাটা পুঁথিপত্রে ইত:স্তত এবড়ো থেবড়ো ক্ষতের বাঁকে তীরের কাছে বউচি খেলা হাঙরগুলি পল্টি মারে পর সমাচার আমরা আছি কাছি কাটা নৌকা চলে
৩.
কিমাকুশল বদ্যি হেঁকে
ধাকেটেধিন মজমা ছেঁকে
কৎক্রতাধেৎ চটুল তেহাই
নীলচেতনে দমকাড়া মাই
গুষ্টিকেঁচে ছিষ্টিছাড়া
দৃষ্টিসেঁধে আধেক সাড়া
যতেক সাধন ততেক মোহ
নাঙ্গাসাধু আজ্ঞাবহ
শ্বাসপুরাণের আঁশটে গায়ে
দৃষ্টিমৃত সুপ্ত ঘায়ে
গুপ্তিল্যাজা ফিরতি কোরাস
চিশতি ফাঁদে
মিশ্রস্বাদে
যুক্তিবাঁজা ঝুমকা বাহাস
৪.
অর্থাৎ ক্রলিং পেজগীতে সীনাপুটকীহারা ঝটিকারাজির প্রেমাস্পদ একতলীয় ত্রিকোণমিতির আঁকিবুকি পাগমার্ক ধরে শুঁকেশুঁকে বোকাঝুপড়িতে চিৎকাৎ হলে ঝোলেহরিবোল চড়াখোলে দাদরায় মাতে যাত্রাব্রত ওতপ্রোত শায়কসঙ্কুল দশকূল ছেপে
৫.
ভীষনরঙ্গে ভবতরঙ্গে ভাসায়ে ভেলা
চক্ষুটেপে চতুরসঙ্গে চার্বাকচেলা
রেলারঞ্জিত কালোয়াতীদের চটুলশাখা
তারবাত্তির আত্তিযতনে বুম্ শাকালাকা
[i][b]নির্মলেন্দু চোধুরী গীত হাছনরাজার গান পাইলাম ইস্নিপসে..[/b][/i] :
|
