Monday, June 29, 2009

জেনেসিস ৫৩-৫৫

৫৩.

অমিতাভ স্বয়ম্বরসমাবেশ ব্রতচারী হালনসিহতনামার পৃষ্টাজুড়ে ট্র্যাক্টর চালিয়ে আপদকালীন মুসিবতপুরাণাবৃত্তির পাদদেশে বরাহসঙ্গম প্রত্যক্ষক্রমে অপ্রত্যক্ষ প্রতিবেশে কায়ক্লেশে অবিরাম নির্নিমেষ টিকে থাকে শোলটাকির উপাদেয় ভূনাভাজা ভালোবেসে অথবা কাটাছোলাতাজা মেষপোহানো আঁচে ভষ্মরূপ হেসে

৫৪.

সরাসরি হিজিবিজির থেকে চ্যাগানো মতিভ্রম উপাদেয় বলে যাবতীয় মাপজোখলাঠিকাঠি আঁটিবেঁধে সানন্দসমাধিতে যায় ষাষ্টাঙ্গে সকাম মাই দিতে থাকা মোলায়েম শায়কশয্যা ভালো পেয়ে

৫৫.

আপতিত কেন্দ্রবিমুখী ভেংচিসমূহের কোয়ান্টাম মোচড়ের একান্তর বৃত্তস্থিতকোণ রোলিঙ স্টোন থামাতে পিঠ পেতে দিলে চিল থু থু করে কান ফেলে দিয়ে উড়ে যায় একাকী বিষন্ন ভিন্ন ভেড়ুয়ার তালিখালি ভালোবেসে

Sunday, June 28, 2009

গিট্টু

তোমার বগলে লোম নেই
তাই স্লিভলেস পড়ে
অহরহ মগজের বকলেস
খুলে দিতে,
চালে ঘি’তে মিলে
দমবন্ধ পড়ে থাকা
শেষ হয় পোলাওয়ের খাই খাই গন্ধে,
কাবাব রেজালা খতমের পর
বেঁচে থাকা সবেধন শ্রেণীশত্রু
মিত্রপক্ষে নিরন্তর হাই ফাইভ করে যায়
লড়ে যায় তথাস্তু প্রাণায়াম ভালোবেসে
সাইকেডেলিক রেশে
জাগতিক জানালার বাড়িঘর
সরাসর
নিয়মিত মেরামতি
যতিচিহ্নে বহমান কালাজ্বর
ডরপুক ঝাড়ফুঁকে লাভক্ষতি
হালখাতা উদ্ধত স্লিভলেসে
খুলি নেড়ে অবিরাম
বকলেস খোলাখোলি
চোলিটানা দু:শাসন মারফতি
নিবেদন চেখে দেখে,
দেখে শেখে
শিখে শিখে আরো বেশী
সবিনয় বখে যায়
চেখে চেখে শিখে নেয়
দমদার ধূমালী -
দালি’র গোঁফে মারে
রোপওয়ের অবশেষ প্রান্ত
ক্ষতক্লান্ত
নাগরিক গিট্টু

Tuesday, March 17, 2009

জেনেসিস ৫১-৫২

৫১.

প্যারালালবারে প্রজাপতিপারাপারাবার্বতনপ্রজ্ঞায় কাঁটাকম্পাস যতিশ্বাসাবনত ঘুঁপচিতে ঘড়া ঘড়া উপচে পড়া পপকর্ণ টুকে শুঁকে শুঁকে আবরণ আপতিত ডেগচি হেঁচকিনিরোধঅবকাশে সকরুণ বেনু যথেচ্ছ প্যাঁ পোঁ সহকারে হালেবেহালে ক্ষ্যাপা মজমায় হেঁচকি তোলে ঘোলে কয়েক কিস্তি ফিরতি কোরাসের নিয়মিত হাহাকার অনুরোধে

৫২.

প্রাথমিক খাবলার ঠিকুজি ইজি হয়ে খানিক সুজির হালুয়ার স্মৃতি উস্কে দিতে থাকে বাঁকে বাঁকে টাকডুমাডুম হালুমহালুম বিত্তিবেসাদ মালুম হবার নাকাকাড়া আড়াআড়ি রকমারি জলসায় হতবম্ব ভেড়ুয়ার তালি-খালি প্রমাদে টালি এঁকে এঁকে মদনটেকবিভ্রমে ছৈলছাবিলা যতিচিহ্ননির্ণায়ক অনুযোগে

Thursday, September 25, 2008

ঘরবাড়ি ভালা না আমার

১.

কাঁথায় মোড়া কথাকলি
বলির মঞ্চে উদার পাঁঠা
কয়েক কাঠা মুদ্দোফরাস
ক্ষুব্ধ ক্ষতে রাসলীলার
খেলামকুচি-

সূচি ধরে উল্টে গেলাম
উল্টে যাচ্ছি
উল্টে যাচ্ছি
পাচ্ছি কথার ডবল কাঁথা
গাঁথার কবল রগড়ে চলে
বিগড়ে যাওয়া ডেগচিগুলি
ফুচকি মারে সঠিক ফাজিল
হাবিল কাবিল টাস্কিহত

ভেঙচি কাটা শাকের আঁটি
লেঙচে চলা মহব্বতের
ধুম্রকাঠি বস্তুগত স্বাস্থ্য মাপে
দাঁতকপাটি
সুনিশ্চিত
শকট চেপে
মুজরো লেপে চক্ষু ঢাকে
কুটিল বাঁকে ক্ষণিক ছায়ায়
ডুবসাঁতারী বণিকপ্রবর;

সাবরমতী চটকভাঙায়
সম্যাৎকারে কাঁঠালডাঙায়
চিৎপ্রকর্ষ কাচ্চিকথা
নেংটি ওড়ায় ডান্ডামাথে
ক্ষুদ্রপিনিক বিঘৎ খানেক
পোলভোল্টের শর্তা পেরোয়

২.
খানিক ডানেবামে সরে যাওয়া সুস্বাস্থের পরাকাষ্ঠা বুনো শুয়োর অনিশ্চিতযাত্রায় মন দিতে থাকলে বারবিকিউ পল্টিগুলি খচ্ করে গেঁথে যায় গেঁথে থাকে নিয়মিত হাড়িফাটা পুঁথিপত্রে ইত:স্তত এবড়ো থেবড়ো ক্ষতের বাঁকে তীরের কাছে বউচি খেলা হাঙরগুলি পল্টি মারে পর সমাচার আমরা আছি কাছি কাটা নৌকা চলে

৩.

কিমাকুশল বদ্যি হেঁকে
ধাকেটেধিন মজমা ছেঁকে
কৎক্রতাধেৎ চটুল তেহাই
নীলচেতনে দমকাড়া মাই
গুষ্টিকেঁচে ছিষ্টিছাড়া
দৃষ্টিসেঁধে আধেক সাড়া
যতেক সাধন ততেক মোহ
নাঙ্গাসাধু আজ্ঞাবহ
শ্বাসপুরাণের আঁশটে গায়ে
দৃষ্টিমৃত সুপ্ত ঘায়ে
গুপ্তিল্যাজা ফিরতি কোরাস
চিশতি ফাঁদে
মিশ্রস্বাদে
যুক্তিবাঁজা ঝুমকা বাহাস

৪.

অর্থাৎ ক্রলিং পেজগীতে সীনাপুটকীহারা ঝটিকারাজির প্রেমাস্পদ একতলীয় ত্রিকোণমিতির আঁকিবুকি পাগমার্ক ধরে শুঁকেশুঁকে বোকাঝুপড়িতে চিৎকাৎ হলে ঝোলেহরিবোল চড়াখোলে দাদরায় মাতে যাত্রাব্রত ওতপ্রোত শায়কসঙ্কুল দশকূল ছেপে

৫.

ভীষনরঙ্গে ভবতরঙ্গে ভাসায়ে ভেলা
চক্ষুটেপে চতুরসঙ্গে চার্বাকচেলা
রেলারঞ্জিত কালোয়াতীদের চটুলশাখা
তারবাত্তির আত্তিযতনে বুম্ শাকালাকা




[i][b]নির্মলেন্দু চোধুরী গীত হাছনরাজার গান পাইলাম ইস্নিপসে..[/b][/i] :

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, August 27, 2008

সহজিয়া

হনহন করে হাঁটতে থাকো,
নাগাল পাবার মতো দূরত্ব থেকে;
মাঝে মাঝে মুতে নাও
পেট্রল পাম্পের পাশের ঝোঁপে,
সঁপে দেওয়া অ্যান্টিসেপটিকের নির্যাসে;
প্রণাম ঠুকে নাও
উডিউড পেকারের জলছাপে
পরম হংসের ধূমায়িত ছাঁকুনিতে;
জিরিয়ে নিতে পারো
ঝাঁকুনি দিয়ে ফ্রেস হবার পরে কিছুক্ষণ;
জগিং-জাগলিং এর প্রমান্য
একসময়ে পৌঁছে দেবে খুব কাছে,
অর্থাৎ যেখান থেকে শুরু করেছিলে তার খানিক দুরে

মার্চ ২০০৪

ক্যাথারসিস ২

ধাতব সৈকত থেকে নুলো হয়ে গজদন্তপ্রহরের তলানি গুটিশুঁটি শুঁকে দেখা; বিষ্ঠাকে পরবর্তী রসায়ন জেনে গিলেছি অনেককাল আগে, বেনেপুতুল সাজ শিকেয় তুলে ; ভূলের সমীকরণে উভয় পক্ষ থেকে কাটা গিয়ে বিভিন্ন অক্ষের উপশাখায় অস্থায়ী পানাহার-পরিপাক; কাকের অকৃত্রিম আবর্জনা প্রেমে মুগ্ধ হয়ে প্রতিদিন পাৎলুনের নিচে জাঙ্গিয়া পরিধান ; বহুক্লেশে ঠাঁই লাভ অভিধানের প্রতিপাদ প্রান্তে ; ''এইখানে আমার নকটার্ণ''

আগস্ট ২০০১

ক্যাথারসিস

স্যান্ডউইচ গোধুলীর ঘুর্ণন গতিবিদ্যা
ড্রিল থেকে ষাষ্টাঙ্গ বেমালুম লোপাট
কপাট এঁটে অষ্টাবক্র সাপাট তানে
মানে মানে কেটে পড়ে উদগ্র ঘ্রাণ
প্রাণ নিয়ে এখনও জীবন্ত শায়রে-

আগস্ট ২০০১

Tuesday, August 05, 2008

প্রপঞ্চ ২

হাঁ করে এগিয়ে এলে ভোঁ দৌড়ে পেরোতে থাকি দৃশ্যত: ধারাবাহিক অবিমৃষ্য ভক্তি-বেসাদ খাদ বাঁচিয়ে প্রকৃত ধাতু কাঁচাতে সদ্য নলি কাটা চতুস্পদ দাপটে নৃত্য করে নবাগত সুরসঞ্চালকের পুষ্টি বাড়াই শুন্য বেয়ে খাড়াই প্রতিনির্মাণের অতিকথন সংনমন-প্রতিজ্ঞায় অভিজ্ঞা চেখে চেখে একান্তর বৃত্তস্থিত অসমস্বত্ব চলকের ভেক ধরে সনিকেত ভেটকি মেরে কাঁচকি-সাধক-প্রজ্ঞায়

প্রপঞ্চ ১

রঙবেরঙ প্রপেলারে আতশবাজীর উভচর সাঁতার উপাদেয় গণিতের আঁকিবুকি হাকালুকি হাওরের সম্ভাব্য স্মৃতিকথা থেকে রোপওয়ের আরেকপ্রান্ত সাদামেঘ ফুঁড়ে যেখানে যায় বা যেতে পারে তার সুলুককে মূলত: বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পট পট করে তর্জনি, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা ফুটে যায় সাবলিল রহস্যহীনতার অভ্যস্ত ক্লান্তি সহকারে তুড়িতে সাময়িক ছত্রভঙ্গ আলজ্বিভ ঘেঁষে উড়ে আসা পুরাতন নাবালক নেটিভ স্যাম্পল

Wednesday, July 23, 2008

দহ

অষ্টাবক্র ছেঁকে নেওয়া ঘটনা -
রটনামুখর মুস্তাকীমে সীরাতের মৌতাত;

হাত গলিয়ে
সুস্বাদু জৈব রসায়ণপ্রাজ্ঞ
যাগযজ্ঞের নির্মাণাধীন
বীর্য্যকুঠুরির দোরে
আলগোছে রেখে আসা
মাছিমাখা কাঁঠালের মোচা,

সোজা কিংবা সমান্তরাল গুহাগুলি
একটি পাহাড়েই ধরে নিয়ে
ঝিয়েবৌয়ে ফলনের সুধারস-
ছোট সে তরীর ঠাঁই পেতে
বেছে নেয়া সমতল নদী।

গদীঘরে হালাল ব্যবসা,
ঢ্যাপসা কদুর খোলে
পরিচিত কেলী-
মেলি দিব্য চোখে
কচি মুরগীর সিনা

বীণার ব্যবহার উঠি উঠি করে
দারাদারাদিমদিম
হিম হয়ে ঝরে

ঘরে ডাকে পাতিকাক
মনু আর চার্বাক
হাঁক দিয়ে আড়াআড়ি
তাড়ি টেনে ভাঙে হাড়ি
খাঁড়ি ঘেঁটে সারি সারি
দহে খোঁজে কুমিরের সনাতন ডেরা,

নিদারুণ আঁকিবুকি দহগ্রাম ঘেরা।